যারা বিশ্বাসঘাতকতা করবে কড়ায় গন্ডায় জবাব পাবে ; অভিষেক - The News Lion

যারা বিশ্বাসঘাতকতা করবে কড়ায় গন্ডায় জবাব পাবে ; অভিষেক




দি নিউজ লায়ন ; মাটির দল তৃনমূল। মায়ের নাম মমতা। মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে কড়ায় গন্ডায় জবাব পাবে। কেউ ছেড়ে কথা বলবে না। যে প্যারাসুট,লিফট দিয়ে উঠবে তার পতন অবশ্যম্ভভাবি। মেরুদন্ড বিকিয়ে দিয়ে অন্য দলের তাবেদারি,তাম্বুলকতা জবাব দেবে মানুষ। যতই করো কলকাঠি,২০২১ এ নবান্নে আবার হাওয়াই চটি। নবান্নে হ্যাটট্রিক করবে তৃনমূল। 


এমনই ভাবেই দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করলেন ডায়মন্ডহারবার লোকসভার সংসদ তথা সর্বভারতীয় যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। রবিবার লক্ষাধিক লোকের সমাবেশে সাতগাছিয়ার মুচিসায় জন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সংসদ। এদিন সংসদ আরও বলেন,নকল দেশপ্রেম আর ধর্মের নামে রাজনীতি করে কেউ পার পাবে না। 


উন্নয়নের পরিসংখ্যা তুলে ধরে রাজ্যের সাথে কেন্দ্রের প্রতিযোগিতা হোক,দশ গোল দিয়ে দেবো। সিপিএম,বিজেপি,কংগ্রেস সব ভাওতাবাজের দল। বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন,নির্বাচনের আগে পুলওয়ামা দেখিয়ে ভোট নেন। ভুখন্ড চায়নার দখলে। চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লোককে বোকা বানিয়ে,ভুল বুঝিয়ে ধর্মের রাজনীতি করা হচ্ছে। 


লোক দেখানোর নাম করে হেলিকপ্টার চড়ে আমপানের সময় রাজ্যকে ১ হাজার কোটি দেওয়া হয়েছে, যেখানে মমতা বন্দোপাধ্যায় সাত হাজার কোটি দিয়েছেন। কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন,রাতারাতি মমতা বন্দোপাধ্যায় হয়নি। কেউ প্যারাসুটে ওঠেনি,লিফটেও ওঠেনি। মানুষের উন্নয়নে কাউকে রেয়াত করা যাবে না। এদিনের সভায় ছিলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী,যুব সভাপতি শওকাত মোল্লা সহ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিধায়করা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.